স্ত্রীকে ভিডিওকলে তালাক দিলেন স্বামী, ঘটনা কী?

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৫:৪৬ পিএম


প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে আটক করে প্রকাশ্যে মারধর ও মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয় কিছু যুবক। এ ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রবাসে থাকা স্বামী ভিডিওকলে স্ত্রীকে তালাক দেন। 

ঘটনাটি ঘটে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে। পরদিন বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত এক যুবককে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। কয়েকজন যুবক তাকে খাটে শুইয়ে একের পর এক লাথি মারছে। পাশে এক নারী বাচ্চা কোলে নিয়ে চিৎকার করছেন। ওই যুবক বারবার প্রাণভিক্ষা চাইলেও মারধর থামেনি। ভিডিওতে দেখা যায়, তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন এবং মাথা ন্যাড়া করা অবস্থায় তিনি কাঁদছেন।

নির্যাতিত যুবকের নাম মনছুর (৩৫)। তিনি শুভপুর ইউনিয়নের কটপাড়াগ্রামের হাফেজ আহমেদের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। মনছুর দুই সন্তানের জনক। তার সঙ্গে পরকীয়ার অভিযোগে জড়িত নারী রুমি বেগম, যিনি দুবাই প্রবাসী মোজ্জামেল হকের স্ত্রী এবং তিন সন্তানের মা।

মনছুর বলেন, আমি ওই প্রবাসীর বাড়িতে ঘরের কাজ করতাম। কাজ করতে গিয়েই রুমি বেগমের সঙ্গে পরিচয় হয়। কিন্তু অনৈতিক সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাজের টাকা নিতে গিয়েছিলাম। তখন নাছির ও সজিবসহ কয়েকজন আমাকে আটক করে নির্যাতন করে, মাথা ন্যাড়া করে দেয়। পরে ৩০ হাজার টাকা আদায় করে ছাড়া দেয়। আমি ষড়যন্ত্রের শিকার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে দুবাই থেকে স্বামী মোজ্জামেল হক ভিডিও কলে স্ত্রীকে তালাক দেন। শুক্রবার সকালে তিনি দেশে ফিরে আসেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission