ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ থেকে হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়।
নিহত ইসাহাক আলী (৭০) রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূ নিয়ে তিনি বসবাস করতেন। পরকীয় বা অন্য কোনো কারণে ইসাহাক আলী খুন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই কাজী বায়োজিদ।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে।
আরটিভি/এএএ




