তাহিরপুরে যুবলীগ নেতা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ১১:২৩ পিএম


তাহিরপুরে যুবলীগ নেতা আটক
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের করা নাশকতা মামলায় সেলিম হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলায় সেলিম হায়দার সম্পৃক্ত থাকায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission