অক্সিজেন সংকটে ঈশ্বরদী ইপিজেডে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১০:১১ পিএম


অক্সিজেন সংকটে ঈশ্বরদী ইপিজেডে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে করে অক্সিজেনের অভাবে বেশ কিছু নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

জানা গেছে, এরমধ্যে ৩৪ জন গুরুতর অসুস্থ হলে প্রথমে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং অন্যান্যদের  ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেপজা হাসপাতাল থেকে পরে ১৫ জনকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে এদের মাঝে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, ইপিজেডের ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটবে না।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission