টঙ্গীতে ৬ গুদামে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০২:২৮ পিএম


টঙ্গীতে ৬ গুদামে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বউ বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাট ও প্লাস্টিকের বস্তার ছয়টি গুদাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ডের টঙ্গী বাজার গরুর হাটা এলাকায় রেল লাইনের পাশে অবস্থিত চটের প্লাস্টিকের বস্তার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান, পাট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। আগুনে মোট ছয়টি গুদাম পুড়ে গেছে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission