ঘর থেকে মাসহ ২ সন্তানের মরদেহ উদ্ধার, যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০১:৩৬ পিএম


মা ঝুলছে রশিতে, বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ
শাজাহানপুর থানা।

বগুড়ার শাজাহানপুরে ঘর থেকে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক। 

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত নারীর বয়স (৩০), দুই সন্তানের মধ্যে এক ছেলে (৭ মাস) ও এক মেয়ে (৭ বছর) রয়েছে।

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission