চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৩৮) এবং মো. হাফেজ। একই ঘটনায় কনস্টেবল আব্দুল্লাহ আল নোমানসহ দুজন গুরুতর আহত হন।
থানা সূত্রে জানায়, এস আই সাইফুল ও কনস্টেবল নোমান মোটরসাইকেলে মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে আসছিলেন। অপরদিকে হাফেজ মোটরসাইকেল চালিয়ে ফটিকছড়ি থেকে মানিকছড়িতে যাচ্ছিলেন। আমতল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই এসআই সাইফুল ও হাফেজ মারা যান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
আরটিভি/এএএ




