ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৩:১৯ এএম


ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত ১২টা ১৫র দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নির্বাপণ করা দেখতে পায়। 

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারে। তবে আগেই আগুন নির্বাপণ হওয়ায় আমরা পরবর্তীতে চলে আসি। 

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আনুমানিক পৌনে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসীই আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাঁচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission