সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যার পর স্বীকারোক্তি 

আরটিভি নিউজ  

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৭ পিএম


সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যার পর স্বীকারোক্তি 
অহিদুল ইসলাম অনিক। ছবি: সংগৃহীত

আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি বলে স্বীকার করেছেন ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা অহিদুল ইসলাম। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি অহিদুল ইসলাম এসব কথা স্বীকার করেন বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।

তিনি বলেন, ওই দুই তরুণ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অভিযুক্ত তরুণ থানায় এসে বলতে থাকেন, তার জীবন কালো জাদু করে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি স্বীকার করেন বলেন- আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি।

বিজ্ঞাপন

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম হাসান ইসরাফিল বলেন, ভুক্তভোগী তাকে কালো জাদু করে রাখত। এ জন্যই তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না। তার লাইফটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। এ ক্ষোভে তাকে হত্যা করা হয়। আমরা ধারণা করছি, নারী ঘটিত বিষয় আছে। তবে আমরা কালো জাদুর ব্যাপারেও কাজ করে যাচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে একটি ‘চাইনিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন অহিদুল ইসলাম। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম কালো জাদু করে আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি।’ এমন কথা শোনার পর পুলিশ তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে যায়। মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের পাশে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন মুনতাসির ফাহিম। চার মাস আগে দেশে আসেন তিনি। ২৯ নভেম্বর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল; ২৫ ডিসেম্বর ক্লাস শুরু হওয়ার কথা।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission