মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৪ এএম


মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে আয়োজিত তাফসির মাহফিলে হাজারো মানুষের সামনে বয়ান চলাকালে তিনি স্টেজেই ঢলে পড়েন।

বিজ্ঞাপন

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অনুষ্ঠানে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন। বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে স্টেজে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার(৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী এক সন্তানের জনক। 

বিজ্ঞাপন

হঠাৎ তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission