ধানবোঝাই ভটভটির ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৪ পিএম


ধানবোঝাই ভটভটির ধাক্কায় নিহত ১
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারে ভটভটির ধাক্কায় বাসেদ আলী (৯৫) নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ আলী। এ সময় পেছন থেকে আসা একটি ধানবোঝাই ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission