মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম


মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
জাতীয় স্মৃতিসৌধ। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি ও ভিআইপিরা পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।

আরও পড়ুন

তথ্য বিবরণীতে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

বিজ্ঞাপন

ওইদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission