হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

আরটিভি নিউজ  

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০২:৩১ এএম


হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া, সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

জানা যায়, সম্প্রতি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খালিদ মাহমুদকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করতে দেখা যায়। এ নিয়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দেয়।

বিজ্ঞাপন

অপরদিকে, একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার শরিফুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে সাবেক মেয়র আসলামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে পৌঁছাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । বাড়িতে থাকা মালামাল পুড়ে গিয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission