কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জামালপুর শহরের কলেজ মোড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আজ তার জন্মদিন থাকায় অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে আগের রাতে বাসায় অবস্থান করেছিলেন। ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।
তার সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরটিভি/আসে




