ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী ও মেয়ে

আরটিভি নিউজ

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ১১:১৬ এএম


ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী ও মেয়ে
বাঘা থানা।

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটে।

সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেলের ভাই জানান, রাতে সোহেল ও তার স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে সন্ত্রাসীরা এসে ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা ঘোষণা দেয়, কেউ এলে তাকে গুলি করা হবে। এরপর তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা টিন কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা করা হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission