ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
গ্রেপ্তার হওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য। ছবি: আরটিভি

নওগাঁয় ৫০০ মণ ধানবোঝাই ট্রাক ডাকাতি ও চালক-হেলপারকে অপহরণের মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে নওগাঁ জেলা পুলিশ ও ডিবির সমন্বিত অভিযানে গ্রেপ্তার হয়েছে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য। অভিযানে ডাকাতি হওয়া ট্রাকের কাগজপত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি দিনাজপুর থেকে ৫০০ মণ ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রাক। ২৩ জানুয়ারি গভীর রাতে নওগাঁ সদর থানার পাইকপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতরা ফিল্মি কায়দায় ট্রাকটির গতিরোধ করে চালক মারুফ ও হেলপার শামীমকে নৃশংসভাবে মারধর করে হাত-পা বেঁধে ধানসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি জানার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশকে বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। শুরু হয় ‘অপারেশন ৪৮ ঘণ্টা’। রুদ্ধশ্বাস অভিযান তদন্তের প্রথম ধাপে বগুড়ার মোকামতলা থেকে আরিফুল ইসলাম আরিফ নামে এক সন্দেহভাজনকে আটক করে ডিবি। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে পুরো চক্রের মানচিত্র।

পরে ডিবি পুলিশের একটি চৌকস দল দ্রুত গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ডাকাত গোলাপ ও লাভলুকে। তাদের দেওয়া তথ্যে জানা যায়, ডাকাত সর্দার সামিউল গাজীপুরের কালিয়াকৈরে আত্মগোপন করে আছে। সেখানে অভিযান চালিয়ে তার বাসা থেকে লুণ্ঠিত ট্রাকের মূল কাগজপত্র উদ্ধার করা হয়। যদিও সর্দার সামিউল কৌশলে পালিয়ে যান। এরপর পুলিশ ঢাকার সাভার, আশুলিয়া ও কামরাঙ্গীরচর এলাকায় টানা অভিযান চালিয়ে আরও তিন ডাকাত— রাকিব হোসেন, রফিকুল ইসলাম ও সাজিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা একটি পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ডাকাতি করে আসছিলেন। মামলার মূল আসামি ও বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ে এই সাফল্য নওগাঁ জেলা পুলিশের সক্ষমতা ও জননিরাপত্তার প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
আরও পড়ুন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা