যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো : হাসনাত আবদুল্লাহ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৪ এএম


যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো : হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে তারা বিজয়ের দিকে এগোতে থাকবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। ভোট দেওয়ার আগে হাসনাত আবদুল্লাহ নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে গিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে ভোট প্রদান করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর আমার কাছে আসেনি। ভোট উৎসবের মতো হবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার কারণে ভোট দেয়ার বিষয়টি আমি চাই না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ায়, বিএনপি জোট গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission