কাতারে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৩ পিএম


কাতারে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আলী হোসেন। ছবি: সংগৃহীত

কাতারে পালানোর সময় আলী হোসেন (৩০) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের বাসিন্দা গ্রেপ্তার আলী হোসেন বড়লেখা উপজেলা পৌর শাখার ছাত্রলীগ সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের করা মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

আরও পড়ুন

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে বুধবার সন্ধ্যায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে মামলা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission