ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, নিহত বেড়ে ৫

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহীনি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মিয়ার সমর্থকদের সাথে স্থানীয় খলিল শেখের সমর্থকদের দীর্ঘ দিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বড়কুলা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের ৩ জন প্রাণ হারান। অন্য দিকে প্রতিপক্ষের আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সংঘর্ষে নিহত ৫ জন হলেন: খলিল শেখ (৬০) বড়কুলা গ্রামের বাসিন্দা ও খলিল গ্রুপের প্রধান, তাহাজ্জত শেখ (৩০) খলিল শেখের ছেলে, ফেরদৌস (৩৫) খলিল গ্রুপের সমর্থক, ওসিবুর রহমান (৪০), সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের সমর্থক, মুন্না (২৮) খায়ের গ্রুপের সমর্থক।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওসিবুর ও মুন্নাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করে বলেন,
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে। বর্তমানে গ্রামটিতে পুরুষশূন্য অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে বড়কুলা ও পার্শ্ববর্তী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহে অটোরিকশা-লড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩