খুলনায় আগুনে পুড়ল ১০ দোকান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩০ এএম


খুলনায় আগুনে পুড়ল ১০ দোকান
আগুনে পোড়া মোবাইল ফোন দোকানের পণ্য। ছবি: সংগৃহীত

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামক মোবাইলের দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে সংবাদ দেয়। ভেতরে যেতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক বলেন, খুলনার নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারের মোবাইল মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন লাগতে পারে। বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ডাম্পিং ডাউন এর কাজ চলছে। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের এই উপপরিচালক বলেন, আপাতত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission