মিষ্টি খাওয়ানোর কথা বলে ৫ বছরের শিশুকে ডাকে ফুফাতো ভাই, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২১ পিএম


মিষ্টি খাওয়ানোর কথা বলে ৫ বছরের শিশুকে ডাকে ফুফাতো ভাই, অতঃপর...
বাঘারপাড়া থানা। ছবি: সংগৃহীত

যশোরে মিষ্টি খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে ও শিশুটির আপন ফুফাতো ভাই।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর মা বলেন, দুপুর ১২টার দিকে আমার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় তার ফুফাতো ভাই সিহাব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে মেয়েটির মুখে স্কচটেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশী এক নারী এগিয়ে গিয়ে তাদের দেখতে পায় ও মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমার মেয়ের মতো আর যেন কেউ নির্যাতনের শিকার না হয়, সেজন্য আমি মামলা করব।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু বলেন, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission