চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৮ এএম


চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
৩টি যাত্রীবাহী 'জৈনপুর এক্সপ্রেস' বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: আরটিভি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি যাত্রীবাহী 'জৈনপুর এক্সপ্রেস' বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে পথচারীরা আগুন দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশী পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব, - ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাসটির আংশিক ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission