দিনাজপুরে একদিনে দুই উপজেলায় দুজন এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার একজন এবং সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলায় আরেকজন আত্মহত্যা করে।
তারা হলো- সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের মিজানুর রহমানে মেয়ে ফাতেমা বেগম (১৭) ও চিরিরবন্দর উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুনমুন (১৭)।
তারা দুজনেই নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।
জানা গেছে, ফাতেমা বেগম সদর উপজেলার করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মুনমুন চিরিরবন্দর উপজেলার সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা দুজনেই এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী ও চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে




