সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৫:৫৯ পিএম


সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন— তার দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) মধ্যরাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় তাকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কালা মিয়াকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মামুন জানান, হাসপাতালে আনার আগেই কালা মিয়ার মৃত্যু হয়। তার শরীরের কয়েকটি স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নেওয়ার বিষয়টি নিয়ে প্রায়ই বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। বিষয়টি নিয়ে এর আগে কালা মিয়ার বড় মেয়ে তাকে অবহিত করেছিলেন। 

পরে ছেলেদের ডেকে বুঝিয়ে বলারও চেষ্টা করেন তিনি। রাতে কালা মিয়াকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, ‍সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি বিচার চাই।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলেদের মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission