টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৭:৫৪ পিএম


টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। পরে আহত দুজনকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আমরা নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করি এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission