নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল কৃষকের অর্ধগলিত মরদেহ

মাদারীপুর (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৬:৫৩ পিএম


নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল কৃষকের অর্ধগলিত মরদেহ
নিহত রুহুল আমিন। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর মো. রুহুল আমিন ঘরামী (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমিন ওই গ্রামের সোনামদ্দীন ঘরামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রুহুল আমিন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

এদিকে নিহতের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের ভাই এবাদুল ঘরামী ও আলী আজগর ঘরামী অভিযোগ করে বলেন, রুহুল আমিনের সঙ্গে তার বড় স্ত্রীর ছেলে দুদু মিয়া ঘরামীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই দুদু মিয়া ও তার সহযোগীরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে। ঘটনার পর স্থানীয় জনতা দুদু মিয়া ঘরামী ও দুলাল ঘরামীকে আটক করে রেখেছে। পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ওসি মো. জহিরুল আলম বলেন, ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission