সোমবার চট্টগ্রাম বন্দরে আসছে ২৭ হাজার টন ডিজেল  

আরটিভি নিউজ

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ১১:০৬ পিএম


সোমবার চট্টগ্রাম বন্দরে আসছে ২৭ হাজার টন ডিজেল  
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’।

বিজ্ঞাপন

জাহাজটির সোমবার (৩০ মার্চ) বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার (৩১ মার্চ) ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা আছে।

আরও পড়ুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সোমবার পিভিটি সোলানা নামের জাহাজটি ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে সাত হাজার টন ডিজেল এসেছে। তবে ৩১ মার্চ আরেকটি পার্সেল আসার কথা থাকলেও তা দু-একদিন পেছাবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে এরই মধ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে।

আরটিভি/এমএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission