নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জলকে সংবর্ধনা

আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০১:৪০ পিএম


নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জলকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং নরসিংদী জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পরে স্থানীয় জনগণ তাকে সংবর্ধনা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি নরসিংদী শহরে পৌঁছালে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানাতে আসেন। 

এ সময় স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী বাসাইলস্থ নরসিংদী ক্লাব এলাকায় জড়ো হয়ে তাকে স্বাগত জানান। উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরে সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবপুর উপজেলার তার নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে নবনিযুক্ত এই প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

তোফাজ্জল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি নরসিংদী জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত নতুন করে দেশের বিভিন্ন জেলার ১৪ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। এর মধ্যে তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরটিভি/এমএম/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission