মুক্তিযোদ্ধার ওপর হামলার মামলায় একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০২:১৬ পিএম


মুক্তিযোদ্ধার ওপর হামলার মামলায় একজন গ্রেপ্তার
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ দুপুর ২টার দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মিয়ামী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে এ হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাইমকে (৭৫) ঘিরে ধরে প্রথমে গালিগালাজ করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সালিশ বৈঠক শেষে একা অবস্থায় থাকাকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুহিন প্রধান। হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে ১০ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৫-৭ জন অজ্ঞাত আসামি করে গজারিয়া থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামি পারভেজকে (৪০) গ্রাম বালুয়াকান্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে অভিযুক্ত তুহিন প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি বিরোধের জেরেই এ নৃশংস হামলার ঘটনা ঘটেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission