মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৪:২৮ পিএম


মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে পরিচালিত এই অভিযানে পুলিশের তৎপরতায় একটি বড় মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল ) ভোরে মানিকগঞ্জের মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।

এ সময় বিল্লাল হোসেনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৭ কেজি এবং জাহিদ হাসানের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission