কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার ৯০তম সালানা জলসা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ১০:৫৪ এএম


ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা
ছবি: সংগৃহীত

উত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৯০তম বার্ষিক সালানা জলসা বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাহফিলে বক্তারা দ্বীনি শিক্ষা বিস্তার এবং নৈতিক চরিত্র গঠনে মাদরাসাটির দীর্ঘ গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

জলসায় উপস্থিত প্রখ্যাত আলেমে দ্বীন এবং বিশিষ্ট আলোচকরা তাদের বক্তব্যে বলেন, কাগতিয়া মাদরাসা কেবল একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি উত্তর চট্টলার মুসলিম কৃষ্টি ও ইসলামি সভ্যতার বিকাশ ঘটাতে শুরু থেকেই এক অনবদ্য এবং প্রবাদপ্রতিম ভূমিকা পালন করে আসছে। এই পবিত্র প্রতিষ্ঠানটি একদিকে যেমন খাঁটি কুরআন ও সুন্নাহর নির্ভেজাল জ্ঞান বিতরণের অনন্য প্রাণকেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত, অন্যদিকে ঠিক তেমনি এখানে শিক্ষার্থীদের মনোজগত গঠনের জন্য রয়েছে তাসাউফের সুগভীর জ্ঞান আহরণের এক সুবর্ণ সুযোগ।

বিজ্ঞাপন

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী’র সভাপতিত্বে এই বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

আরও পড়ুন

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বীনি শিক্ষার নানা দিক নিয়ে মূল্যবান আলোচনা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের সাবেক সফল অধ্যক্ষ মুহাম্মদ কামরুল ইসলাম সহ দেশবরেণ্য বহু শিক্ষাবিদ ও ওলামায়ে কেরাম।

বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাহফিলের শেষলগ্নে অত্যন্ত ভক্তিভরে সমবেত কণ্ঠে মিলাদ ও ক্বিয়াম অনুষ্ঠিত হয়। এরপর দেশ, সমাজ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।

গুরুত্বপূর্ণ এই আখেরী মোনাজাত পরিচালনা করেন কাগতিয়া দরবার শরীফের সুপরিচিত মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission