ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার সীমান্ত এলাকায় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে চোরাচালান। এরই পরিপ্রেক্ষিতে নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। উক্ত মালামালের মধ্যে ভারতীয় ৪০ বস্তা ফুচকা ও ২৬ বস্তা জিরা ছিল। এ সময় মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত পিকআপ ভ্যান, ভ্যানচালক ও তার হেলপারকে আটক করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সকালে নেত্রকোণা ডিবি পুলিশ গোপন সুত্রে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

জেলার কলমাকান্দা থেকে পিকআপ ভ্যানে করে চোরাকারবারিরা এইসব পন্য নেত্রকোণা সদরে আনার পর ডিবি পুলিশের একটি টিম শহরের রাজুর বাজার এলাকা থেকে ধাওয়া করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পিকআপ ভ্যান আটকের পর এই সব মালামালের তথ্য পাওয়া যায়। জব্দকৃত মালামাল ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নেত্রকোণা ডিবি পুলিশের এস আই জলিল, এস আই সৈকত, এ এস আই আবুল কালামসহ আরও চারজন পুলিশ সদস্য এ অভিযানে অংশ গ্রহণ করে।

স্থানীয় সুশীল সমাজের অভিযোগ, পুলিশ প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় চোরাকারবারিরা এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দাকে চোরাচালানের প্রধান কেন্দ্র বা 'আঁতুড়ঘর' হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চোরাকারবারির দেওয়া তথ্যমতে, এই অবৈধ কারবার চলে সুনিপুণ পরিকল্পনায়, মালামাল যে এলাকা থেকে সংগ্রহ করা হয় এবং গন্তব্যে পৌঁছাতে যে সব থানা এলাকা অতিক্রম করতে হয়, প্রতিটি পয়েন্টে সংশ্লিষ্ট থানাকে সপ্তাহে মোটা অংকের টাকা প্রদান করা হয়।

টাকা পরিশোধের পর পুলিশি ভাষায় যাকে 'লাইন' বলা হয়, তা সচল হয়। একবার লাইন ক্লিয়ার থাকলে সপ্তাহে তিন থেকে চারবার অনায়াসেই চোরাই পণ্যের চালান নেওয়া সম্ভব হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়া থেকে যাত্রা শুরু করেছিলেন দুলাল হোসেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় আপাতত থেমে গেছে তার যাত্রা। সীমান্ত পার হতে না পেরে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ গ্রামে ফিরে এসেছেন তিনি।
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
আরও পড়ুন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!