কালবৈশাখীর তাণ্ডব, বিপর্যস্ত নোয়াখালীর রেলপথ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১২:১৬ পিএম


কালবৈশাখীর তাণ্ডব, বিপর্যস্ত নোয়াখালীর রেলপথ
ছবি: আরটিভি

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগে বন্ধ হয়ে যায়। এতে, ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। তবে, ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে মাইজদী কোর্ট স্টেশন এলাকার রেললাইনের ১৭৩নং পিলারের ৩, ৪, ৫ ও ৬নং অংশের কাছাকাছি একটি বড় কড়ই গাছ উপড়ে লাইনের ওপর পড়ে যায়।

স্থানীয়রা জানায়, সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি হরিনারায়ণপুর এলাকায়ও গাছ পড়ে থাকায় বাধার সম্মুখীন হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়, তবে সেখানে আবারও আটকে পড়ে।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্মী, ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে মাইজদী এলাকায় রেললাইন থেকে গাছ অপসারণ করা হয়। এরপর সকাল ৮টা ২০ মিনিটে সোনাপুর স্টেশন থেকে ঢাকামুখী উপকূল এক্সপ্রেস যাত্রা শুরু করে।

আরও পড়ুন

ট্রেনটির চালক রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগবে, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ এ বিলম্বের কারণে অনেক যাত্রী বিকল্প যাতায়াত ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কিছু সময়ের মধ্যে ট্রেনটি প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে, যদিও অল্পসংখ্যক যাত্রী ট্রেনেই অপেক্ষা করতে থাকেন।

মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে এ বিলম্ব হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission