ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বন্যপ্রাণী উদ্ধারকারীদের প্রণোদনা আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

সিলেট ও হবিগঞ্জ অঞ্চলে বন্যপ্রাণী উদ্ধার ও পাচার প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সরকারি প্রণোদনা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় ‘পাখি প্রেমিক সোসাইটি’। সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর দাখিল করা অভিযোগটি বর্তমানে তদন্ত করছেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম।

শনিবার (১১ এপ্রিল) স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে তদন্ত কার্যক্রমে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত শুরু ও শেষ করার দাবি জানান।

অভিযোগে বলা হয়, ২০২০ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বন্যপ্রাণী উদ্ধারকারীদের জন্য ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়ার বিধান রয়েছে। বিগত কয়েক বছরে তাদের সংগঠনসহ বিভিন্ন সংগঠন অন্তত শতাধিক বন্যপ্রাণী উদ্ধার করেছে এবং ১০ থেকে ১২টি মামলাও হয়েছে। তবে দীর্ঘদিন কাজ করেও কোনো স্বেচ্ছাসেবী সরকারি প্রণোদনা পাননি বলে অভিযোগ করা হয়।

সংগঠনের দাবি, বন বিভাগের কিছু কর্মকর্তা উদ্ধারকারীদের নাম গোপন রেখে বা নাম ভাঙিয়ে প্রণোদনার অর্থ উত্তোলন করেছেন। অথচ স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিয়মিত সাপ, পাখি, কচ্ছপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে আসছেন। পাখি প্রেমিক সোসাইটির নেতারা প্রণোদনা বিতরণের স্বচ্ছ তালিকা প্রকাশ, অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, গত পাঁচ বছরে কারা এই প্রণোদনা পেয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। বর্তমানে ইউএনও অফিসের তদন্ত কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। তদন্তের দায়িত্ব মাধবপুরের কৃষি কর্মকর্তা সজীব সরকারের ওপর দেওয়া হলেও আমরা দ্রুত তদন্ত শুরুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ইউএনও অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বলেন, জেলা প্রশাসন যদি আমাদের কাছে তথ্য চায় বা চিঠি দেয়, আমরা প্রয়োজনীয় তথ্য সরবরাহসহ সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি কোনো অনিয়মের বিষয় থাকলে সেটিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
বন্যপ্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাবে বন বিভাগ, কিন্তু কেন?
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
বাংলাদেশ থেকে বিলুপ্ত ৩১ প্রজাতির বন্যপ্রাণী, হালনাগাদ হচ্ছে রেড লিস্ট
রাতের আঁধারে এলাকাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়লো অজানা বন্যপ্রাণী