ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
ছবি : আরটিভি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক উদ্যোগকে অনুসরণ করে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুন:খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের কাজলা নদীর সংযোগস্থলে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে দেশে এক ধরনের বিপ্লব সংঘটিত হয়েছিল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানিও করা হতো। দেশে কর্মসংস্থান হয়েছিল অনেক বেকার যুবকের। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই কর্মসূচির আওতায় আজ জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

এ সময় তিনি বলেন, সারা দেশে খাল পুনঃখননর ফলে নদীর পাড়গুলোতে গাছ লাগানো হচ্ছে, যা জলবায়ু ও পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি খালের সঙ্গে নদীর সংযোগ স্থাপিত হচ্ছে। পানি প্রবাহ বাড়লে নৌপরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন—আমরা কোনো মেগা প্রকল্প করব না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেব। যার ফলে খাল খনন কর্মসূচি নতুন এক বিপ্লবে পরিণত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১.১ কিলোমিটার খাল পুনঃখনন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অঞ্চল ভট্টাচার্য।

এদিকে, বিকেল সাড়ে ৫টায় পানিসম্পদমন্ত্রী খাল খনন কাজের উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মেহেরপুরে আসার আগে চুয়াডাঙ্গার একটি খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সাগর উপকূলে আষাদী স্টিল জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়েছেন কাটারম্যান আব্দুস সালাম।
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
আরও পড়ুন
‘সরল বিশ্বাসে’ জুয়েলের সঙ্গে আমবাগানে গিয়ে বিপদে ১২ বছরের শিশু 
বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ
মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর