লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম: হুইপ বকুল

বাসস

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১২:৪১ পিএম


লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম: হুইপ বকুল
খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশ ঘটিয়ে দেশের সব ক্ষেত্রে অবদান রাখতে হবে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বয়রাস্থ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুর রহমান।

হুইপ বকুল বলেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি খুলনা সরকারি মহিলা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অভিহিত করেন। 

আরও পড়ুন

তিনি বলেন, কলেজের নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেলসহ সার্বিক উন্নয়ন কাজ সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের একটি বিশেষজ্ঞ দল দিয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন নকশায় নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচনা সভা শেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফ্ফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব ও প্রফেসর মো. রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে একই দিন বিকেল সাড়ে ৫টায় হুইপ রকিবুল ইসলাম বকুল নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission