ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হোটেল ব্যবসায়ীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় গ্রেপ্তার কানা আজিম

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
ছবি : সংগৃহীত

বাগেরহাটে চাঁদা না দেওয়ায় মো. রিয়াজুল ইসলাম হাছান (২৬) নামের এক হোটেল ব্যবসায়ীকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি আজিম ভূঁইয়া ওরফে কানা আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে শহরের বাসাবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. রিয়াজুল ইসলাম হাছান বাগেরহাট শহরের রাহাতের মোড়ে অবস্থিত ‘হাছান আবাসিক’ নামের একটি হোটেল তিন বছরের চুক্তিতে ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন।

হোটেলটি নেওয়ার পর থেকেই আজিম ভূঁইয়াসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে হোটেল তাদের কাছে হস্তান্তরের জন্য চাপ দিতে থাকে।
এরই মধ্যে গত ১৬ এপ্রিল রাতে রিয়াজুল ইসলাম হোটেলের একটি কক্ষে অবস্থানকালে আজিম ভূঁইয়াসহ ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শহরের বাসাবাটি এলাকায় নিয়ে গিয়ে তাকে লোহার হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়।

আরও পড়ুন

এ সময় হোটেলটি হস্তান্তর বাবদ জোর করে টাকা নেওয়ার স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন তাকে হোটেলে ফিরিয়ে দেওয়া হলেও ২০ এপ্রিল সকালে আবারও অভিযুক্তরা হোটেলে গিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং একটি ভাড়া বাসায় আটকে রেখে পুনরায় মারধর করে। এমনকি তাকে অমানবিক নির্যাতন ও বিবস্ত্র করে গোপন অঙ্গে পানির বোতল ঝুলিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে চাঁদার টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে বিকেলে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্ত হয়ে রিয়াজুল ইসলাম বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আজিম ভূঁইয়াসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করে গত ২১ এপ্রিল বাগেরহাট মডেল থানায় মামলা করেন ব্যবসায়ী রিয়াজুল ইসলাম।

বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসিম বলেন, ৫ আগস্টের পর বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় আজিম ভূঁইয়া ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার-নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ। আজিম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মৎস্য ঘের দখল, চাঁদাবাজি ও অপহরণসহ হাজারো অভিযোগ রয়েছে।

এসবের বিরুদ্ধে কথা বলায় গেল বছরের ১২ মার্চ আমার বাড়ির সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আজিম ও তার সন্ত্রাসীরা। এ ঘটনায় আমি মামলা করলে একটি আবাসিক হোটেল থেকে হাতবোমাসহ আজিম ভূঁইয়া ও তার ভাই সেলিম ভূঁইয়াসহ ১৮ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তবে, বিএনপির কিছু সুবিধাবাদী নেতার কারণে এসব সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আমরা বাসাবাটি এলাকার সাধারণ মানুষ আজিম ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি আবাসিক হোটেলের মালিককে অপহরণ করে নির্যাতন ও চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজিম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া গ্রেপ্তার আজিম ভূঁইয়ার বিরুদ্ধে মৎস্য ঘের দখল, অপহরণসহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪