পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলিসহ তিনজন আটক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১১:৫৮ পিএম


পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলিসহ তিনজন আটক
অস্ত্র উদ্ধারের পরে ডিবি পুলিশ : ছবি আরটিভি

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পাঁচটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার  (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর কুমিল্লী এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ আফজাল হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার রূপকথা রোহান মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), পৌর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।

পুলিশ জানায়, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি নিজেই অস্ত্র তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরবরাহ করতেন। অভিযানে মোট পাঁচটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission