জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:৫৫ পিএম


জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র
ছবি: আরটিভি

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় জামিন পেলেও একদিন পর তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন মঞ্জুর করেন। আগামী ১৭ মে ২০২৬ ধার্য তারিখ পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।

তবে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাদিকুল ইসলাম রাব্বির করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার একটি রাজনৈতিক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতের বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৬ এপ্রিল একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন

মামলার কার্যক্রম চলাকালে রমজান আলী দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও মেয়াদ শেষে আত্মগোপনে চলে যান। পরে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরই প্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালত তাকে অস্থায়ী জামিন দেন। এরপর তাকে রাজনৈতিক মামলায় আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission