আদালত চত্বরে সাবেক বৈছাআ নেতার ওপর এনসিপির হামলা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:২৪ পিএম


আদালত চত্বরে সাবেক বৈছাআ নেতার ওপর এনসিপির হামলা
ছবি: আরটিভি

নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির বর্তমান কমিটি, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সুব্রত দেব নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

হামলার শিকার সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলার আসামি করা হয়। ওই মামলায় আটক হওয়ার পর সোমবার (২৭ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা চালায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন

তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধীর কেউ জড়িত নাই। ছাত্রশক্তির জেলার আহ্বায়ককে পরশুদিন রাতে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা হলে সে মামলাল সুব্রত জেল থেকে বের হয়। এটি মুলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্যবিরোধী কেউ জড়িত না।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission