ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘এ’ নেগেটিভের রোগীকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুর জেনারেল হাসপাতালে এক কিশোরী রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আফসানা আক্তার (১৪) শেরপুর সদর উপজেলার মোকসেদপুর এলাকার আনিসুর রহমানের মেয়ে এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, পেটে ব্যথার কারণে কয়েকদিন আগে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিশোরীর রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পর আফসানার কোনো রক্তের প্রয়োজন ছিল না। কিন্তু হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ কক্ষে কর্তব্যরত নার্স ভুলবশত পাশের অন্য এক রোগীর জন্য আনা ‘ও পজিটিভ’ গ্রুপের রক্ত আফসানার শরীরে পুশ করতে শুরু করেন।

রোগীর মা আঞ্জু আরা বেগম জানান, আফসানার পাশে থাকা অন্য এক প্রসূতি রোগীর ‘ও পজিটিভ’ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু নার্সরা অসতর্কতাবশত সেই রক্ত আফসানার শরীরে দিয়ে দেন। প্রায় ৫০ মিলিলিটার রক্ত শরীরে প্রবেশের পর বিষয়টি পরিবারের নজরে আসে এবং তারা বাধা দিলে রক্ত দেওয়া বন্ধ করা হয়। পরিবারের দাবি, ভুল রক্ত দেওয়ার কারণে বর্তমানে কিশোরীর শারীরিক অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন।

ঘটনা জানাজানির পর চিকিৎসকরা দ্রুত আফসানার বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগটি গুরুত্বের সাথে নিয়ে ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্বরতদের অবহেলা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, শিশুটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়। সেখানকার দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্সরা ভুল করে তাকে দিয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে রক্ত দেওয়া বন্ধ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

তবে দায়িত্বে গাফিলতির জন্য যে সমস্যা হয়েছে, এটা বড় ভুল। রক্তটা যদি বেশিক্ষণ চলতো, তাহলে জীবননাশের শঙ্কা থাকতো। অভিযুক্ত নার্স কে, সেটা জানার চেষ্টা চলছে। আমরা সহযোগী অধ্যাপক ডা. মোশায়েল হোসেন সুমনকে প্রধান করে তদন্ত কমিটি করেছি। তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাবার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর সাহাপাড়ায় দুর্গাপূজার সব আয়োজন করছেন নারীরা। প্রতিমা সাজানো, মন্দিরের সাজসজ্জা, বাজার-সদাই, পুরোহিত ঠিক করা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন— সব দায়িত্বই পালন করছেন তারা। এ উদ্যোগের শুরু ২০২৫ সালে, যখন কয়েক বছর ধরে পুরুষদের উদ্যোগে পূজার আয়োজন বন্ধ ছিল।
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
আরও পড়ুন
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে ফিনল্যান্ডের যুবক
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর