ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে টানা বৃষ্টিতে ধান নিয়ে বিপাকে কৃষকরা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
ভেজা ধান শুকনো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন কৃষক : ছবি আরটিভি

বাগেরহাটে মৌসুমী বৃষ্টির পূর্বাভাসের আগেই ধান কাটা শুরু করেছিলেন কৃষকরা। কিন্তু, হঠাৎ ভারী বৃষ্টিতে শেষ রক্ষা হয়নি। জেলায় ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবার। অর্ধেকের বেশি ধান এখনো ক্ষেতে। দু‘দিন ধরে বজ্রসহ ভারি বৃষ্টির কারণে সেই ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে সূর্যের দেখা না মেলায় কাটা ধান শুকানো যাচ্ছে না, অন্যদিকে অতিবৃষ্টির ফলে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত।

জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক বৃষ্টির আগে ধান কাটলেও রোদের অভাবে তা শুকাতে পারছেন না। আবার যারা ধান কাটতে পারেননি, তাদের ক্ষেতেই জমেছে বৃষ্টির পানি। এতে ধান ঝরে পড়া, পচন ধরা ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কচুয়া সদরের কৃষক মতিয়ার রহমান বলেন, অনেক কষ্টে ঋণ করে ধান চাষ করেছি। ধান ভালোই হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে এখন সব অনিশ্চিত। কিছু ধান কেটেছি, কিন্তু শুকাতে পারছি না। আর যেগুলো মাঠে আছে, সেগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।

আরও পড়ুন

বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের কৃষক হাকিম মল্লিক বলেন, বৃষ্টির খবর পেয়ে শ্রমিক লাগিয়ে ধান কাটতে শুরু করি। কিন্তু, টানা বৃষ্টিতে কাজ বন্ধ। কাটা ধান ভিজে যাচ্ছে, শুকানোর জায়গা নেই। যদি আরও বৃষ্টি হয়, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।

একই এলাকার কৃষক আব্দুল হাকিম শেখ বলেন, এবার সার, সেচ, শ্রমিক সবকিছুর খরচ অনেক বেশি। ধান ঠিকমতো ঘরে তুলতে না পারলে পুঁজি হারাতে হবে। কৃষকের জন্য এটা বড় ধাক্কা। সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন।

কৃষকদের অভিযোগ, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পরও প্রাকৃতিক দুর্যোগে ফসলের এমন ঝুঁকি তাদেরকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। বিশেষ করে নিম্নাঞ্চলের জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা আরও বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, জেলায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। এর মধ্যে প্রায় ৯ হাজার হেক্টরের ধান কৃষক ঘরে তুলতে পারলেও প্রায় ৩ হাজার হেক্টরের ধান কাটা অবস্থায় মাঠে পড়ে আছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে প্রায় ১০ শতাংশ ধান ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুত বৃষ্টি কমে গেলে এবং রোদ উঠলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হবে।

এর আগে, কৃষি বিভাগ কৃষকদের দ্রুত ধান কাটা, নিরাপদ স্থানে সংরক্ষণ এবং আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।

এদিকে, আকাশে তাকিয়ে এখন প্রহর গুণছেন বাগেরহাটের কৃষকরা। সারা মৌসুমের শ্রম, ঘাম আর বিনিয়োগের সোনালি স্বপ্ন শেষ পর্যন্ত কতটা ঘরে উঠবে সেই প্রশ্নই এখন জেলার কৃষক সমাজের সবচেয়ে বড় উদ্বেগ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও ৪০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ নাজমুল তানজিরুল ইসলাম (৩০) ও মো. সজিব (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর এসব সংকট মোকাবিলা করে আসছেন উপকূলীয় খুলনার পাইকগাছার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এলাকার টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা।
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরও পড়ুন
৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বলেশ্বর নদে হঠাৎ দেখা মিলল কুমিরের, আতঙ্কে স্থানীয়রা
শান্তিপূর্ণ সহাবস্থানের ‘বিরল নমুনা’ মেলে শরণখোলার দুই বাগানবাড়িতে