মোবাইলে ব্যস্ত কিশোরকে সাপের কামড়, অতঃপর...

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৬:৩৭ পিএম


মোবাইলে ব্যস্ত কিশোরকে সাপের কামড়, অতঃপর...
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিহতের বাড়ি সংলগ্ন এলাকায় সাপে কাটার ঘটনা ঘটে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন। 

একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার (১ মে) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত ২ টায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এরপরও তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বক্তব্যের জন্য একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission