ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:১৫ পিএম
ডামুড্যা মুসলিম সরকারি উচ্চবিদ্যালয়। ছবি: আরটিভি

শরীয়তপুরের ডামুড্যায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার শিধলকুড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখার সময় তিনি বুঝতে পারেন, তার প্রশ্নপত্রটি অন্যদের থেকে ভিন্ন। পরে বিষয়টি তিনি তার বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তাঁরা যাচাই-বাছাই করে দেখেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১২ নম্বর হলে ওমর ফারুককে ২০২৫ সালের পুরোনো সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ তিনি নতুন সিলেবাসের ২০২৬ সালের পরীক্ষার্থী। এ ঘটনায় ওমর ফারুক মানসিক দুশ্চিন্তায় পড়েছে বলে জানা গেছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে তাদের অভিভাবকদের বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।

শিধলকুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, আমাদের শিক্ষার্থী ওমর ফারুককে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। একই সঙ্গে অনুরোধ জানিয়েছি, সে যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই উত্তরপত্রটি মূল্যায়নের জন্য বিবেচনা করা হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বরত কেন্দ্র সচিব মো. আবদুল মজিদ খান ও ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ের পরীক্ষা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের মরদেহ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।  তিনি বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার(২৬ সেপ্টেম্বর ) বিকেলে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে ‘এক্সপ্লোর-২’ জাহাজে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিশেষ করে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে বন বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে পর্যটকদের মাধ্যমে সুন্দরবনের অভ্যন্তরে যেন কোনো অবৈধ কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে ট্যুর অপারেটরদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষিত রেখেই এ অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। সুন্দরবনে এক দিনে সর্বোচ্চ কতজন পর্যটক প্রবেশ করতে পারবেন, তা নির্ধারণে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটকের চাপ যাতে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব না ফেলে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী সুন্দরবনে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক, ওয়ানটাইম প্লেট ও গ্লাসের ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। পর্যটকবাহী নৌযানগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আরও পরিবেশবান্ধব ব্যবস্থায় ট্যুর পরিচালনার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী সুন্দরবনে পর্যটকদের অবস্থানের সময় যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও গুরুত্ব দেন। দীর্ঘ সময় একই এলাকায় অবস্থানের পরিবর্তে ট্যুরের সময়সীমা যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়টি বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি সুন্দরবনে পর্যটন বন্ধ থাকার সময়ে খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ অন্যান্য পর্যটনকেন্দ্র ট্যুর প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। মতবিনিময় সভায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সদস্যরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটন ব্যবসার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ রাখার সময়সীমা পুনর্বিবেচনার দাবি জানান। টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান পপুলসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সময় সুন্দরবনে পর্যটন বন্ধ থাকায় ট্যুর অপারেটর, পর্যটকবাহী জাহাজের মালিক, গাইড, মাঝি এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের আয় ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে। তারা নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনা, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস)- এর নেতৃবৃন্দ, ট্যুর অপারেটর সংগঠনের অন্যান্য সদস্য, সুধীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
দুই বছরের নাতিকে শূন্যে তুলে আছাড়, দাদি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের নাতিকে মাটিতে আছড়ে ফেলার অভিযোগে মুক্তা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই বছরের নাতিকে শূন্যে তুলে আছাড়, দাদি গ্রেপ্তার
মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত 'নাছির কারখানা' নামে একটি ক্যামিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছে।
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
আরও পড়ুন
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে