গোপনে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে কিশোর-কিশোরী

আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৬:১৯ পিএম


গোপনে বিয়ে করতে  গিয়ে পুলিশ হেফাজতে কিশোর-কিশোরী
পুলিশ হেফাজতে কিশোর-কিশোরী। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা গ্রামের কিশোর হোসেন (১৭)। তার সঙ্গে ফোনে প্রেম হয় সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের রুবির (১৬)। দীর্ঘদিন প্রেমের পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার।

সুনামগঞ্জ আদালতে অ্যাফিডেভিট বা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করতে বুধবার (৬ মে) আদালতে আসে তারা।

কিন্তু তাদের বয়স কম হওয়ায় আদালতের মাধ্যমে বিয়ে পড়াতে বাদ সাধেন আইনজীবী। ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে ওই কিশোর-কিশোরীর নাম-পরিচয় ও ঠিকানা দিয়ে তাদের অভিভাবকদের খুঁজতে সহায়তার অনুরোধ জানানো হয়। এরপর ফেসুবকে ছড়িয়ে পড়ে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, দুই অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে আদালতে বিয়ে করতে এসেছিল। বয়স কম হওয়ায় আইনজীবী তাদের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। দুজনের প্রকৃত অভিভাবকদের খোঁজা হচ্ছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বাংলাদেশে ১৮ বছরের কম বয়সি মেয়ে এবং ২১ বছরের কম বয়সি ছেলের বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে দেওয়া বা আয়োজন করার অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission