ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড, হাসপাতাল বন্ধের নির্দেশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দিয়ে আসা তাফহিমুল হোসাইনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না করা পর্যন্ত সংশ্লিষ্ট চক্ষু হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বায়তুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। এ সময় তাফহিমুল হোসাইনকে আটক করে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাফহিমুল হোসাইন দীর্ঘদিন ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে একই হাসপাতালে পরিদর্শনে গেলেও তখন তাকে পাওয়া যায়নি। তবে বুধবার পুনরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তিনি কোনো বৈধ সনদপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং হাসপাতালের বৈধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

অভিযান শেষে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, বৈধ নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, ইউএনওর গোপনীয় সহকারী মিজানুর রহমানসহ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাফহিমুল হোসাইনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৩ সালের ১৩ এপ্রিল বান্দরবানে ভুয়া চিকিৎসক পরিচয়ে চক্ষু ক্যাম্প পরিচালনার সময় তাকে ও তার ৯ সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১০ মে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামেও একই অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা তাফহিমুল হোসাইন নিজেকে ‘রাশিয়া পাস চক্ষু বিশেষজ্ঞ’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। তবে তার বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের বৈধ সনদ নেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
কক্সবাজারে খেয়ে পছন্দ, বাড়ি ফিরে সেই ফল চাষেই লাখ টাকার বাগান
চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী
কবরস্থানের পাশে পড়ে ছিল বোমাসদৃশ বস্তু
চুয়াডাঙ্গায় ১ মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল