ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব‍্যক্তির মৃত‍্যু

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬ , ১২:১৪ পিএম


ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব‍্যক্তির মৃত‍্যু
রেললাইনে পুলিশ সদস্যরা। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) ভোর সোয়া ৫টার দিকে ঈশ্বরদী-খুলনা রেল রুটের পাকশী স্টেশনের অদূরে দিয়াড় বাঘইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব‍্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমরা প্রথমে অন‍্য কিছু ভেবেছিলাম। কিন্তু পরে নিশ্চিত হয়েছি ওই ব‍্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। যে ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে, সেই ট্রেনে দায়িত্বরতরা কন্ট্রোল অফিসকে বিষয়টি জানিয়েছেন। মূলত সেখান থেকেই আমরা নিশ্চিত হয়েছি ট্রেনের ধাক্কাতেই ওই ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ওই ব‍্যক্তি এক পাশ থেকে অন‍্য পাশের রাস্তায় যাওয়ার জন‍্য নিচু থেকে রেললাইনের ওপরে উঠছিলেন। এ সময় ওই লাইন দিয়ে একটি ট্রেন আসছিল। তবে সম্ভবত তিনি কানে শুনতে না পাওয়ায় ট্রেন আসার বিষয়টি টের পাননি। পরে ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়। 

ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারায় এখনও নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তারা এলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় জানার চেষ্টা করা হবে। আর পরিচয় পেলে পরিবারের লোকজনকে খবর দেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission