লালমনিরহাটে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারি ছিনতাই

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:৩৫ পিএম


লালমনিরহাটে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারি ছিনতাই
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সঙ্গীরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতীবান্ধা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তারা দুজনেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক কারবারিকে হাতেনাতে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংঘবব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় অন্য মাদক কারবারিরা। তারা পুলিশ কর্মকর্তাদের উপর হামলা করে হাতকড়াসহ ঐ মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। 

আরও পড়ুন

তবে, পলাতক আসামির নাম-ঠিকানা গোপন রেখেছে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission