আমের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা বৃদ্ধ বাড়িওয়ালার, অতঃপর...

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:৩২ পিএম


আমের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা বৃদ্ধ বাড়িওয়ালার, অতঃপর...
অভিযুক্ত বাড়িওয়ালা মহিউদ্দিন ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বাসায় একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মহিউদ্দিন (৬০) নামে এক বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকালে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকায় মাদরাসা মসজিদের সামনে মহিউদ্দিনের ৫ তলা ভবনের নিচ তলায় ঘটে এ ঘটনা।

অভিযোগ সূত্রে জানা গেছে, রং মিস্তিরি ও গার্মেন্টসকর্মী দম্পতি তাদের মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে যান। পরে মেয়েটিকে বাসায় একা পেয়ে বাড়ির মালিক মহিউদ্দিন নিজের বাগানের আম নিয়ে দরজায় কড়া নাড়েন। এ সময় মেয়েটি দরজা খুলে দিলে বাড়িওয়ালা তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তিনি দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে মেয়েটির বাবা-মা বাসায় গিয়ে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন। এরপর বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলে তিনি ভিকটিমের মাকে জুতা দিয়ে আঘাত করেন।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে অভিযুক্ত মো. মহিউদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেয়েটি যা বলেছে তা সত্যি। আসলে আমি শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করে ফেলেছি।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় যৌন নিপীড়নের একটি ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission