ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেদারসে চলছে বন্যপ্রাণী শিকার, কৌশলে ভিডিও করলেন বিএনপি নেতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
বন্যপ্রাণী শিকারি চক্রের সঙ্গে কৌশলে থাকা বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও আশপাশের বিভিন্ন চা বাগানে দেদারসে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগ উঠেছে। বন বিভাগের জনবল সংকট ও নজরদারির অভাবে এসব অপরাধ দমন কঠিন হয়ে পড়েছে বলে স্থানীয়দের দাবি। এদিকে বন্যপ্রাণী রক্ষার স্বার্থে এবং শিকারি চক্রকে প্রকাশ্যে আনার কৌশল হিসেবে শিকারিদের সঙ্গে মিশে মাধবপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আনিসুল আবদাল শাহ (লিটন) সাতছড়ি এলাকার চন্ডীছড়া চা বাগানে গিয়ে একটি শিকারি দলের ভিডিও ধারণ করেন।

জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যান ও এর ঘেঁষা চন্ডীছড়া চা বাগান, মাধবপুরের শাহাজীবাজারের রাবার বাগান এবং তেলমাছড়া বনভূমিতে একটি সক্রিয় শিকারি চক্র দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী শিকার করে আসছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় শিকারিরা ও চা শ্রমিকদের একটি অংশ দলবেঁধে তীর-ধনুক নিয়ে বন ও বাগানে প্রবেশ করে এবং উৎসবমুখর পরিবেশে বন্য শুকর, মায়া হরিণ, বনমোরগসহ বিভিন্ন অতিথি পাখি শিকার করে। অনেক ক্ষেত্রে তীরবিদ্ধ প্রাণীগুলো জঙ্গলে ঢুকে পড়ে এবং পরে ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসায় মারা যায়।

এলাকায় আহত বন্যপ্রাণীর চিকিৎসার জন্য কোনো কেন্দ্র না থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এদিকে, বন্যপ্রাণী অপরাধ ও উদ্ধার কার্যক্রমে অনিয়মের অভিযোগে একটি বিষয় হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেমের কাছে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তবে তদন্তের অগ্রগতি না থাকায় প্রশাসনের অবহেলায় বন্যপ্রাণী শিকার দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর।

মঙ্গলবার (১৯ মে) স্থানীয় মোহাম্মদ আনিসুল আবদাল শাহ (লিটন) সাতছড়ি এলাকার চন্ডীছড়া চা বাগানে গিয়ে একটি শিকারি দলের ভিডিও ধারণ করেন। যাতে পুরো চক্রটির কার্যক্রম সামনে আসে।

পরে তিনি ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশ করেন। তবে জনস্বার্থ বিবেচনায় এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে সহায়ক হতে পারে বিবেচনায় পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলেন বলে জানা গেছে।

তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করবেন। পাশাপাশি দলীয়ভাবে বন্যপ্রাণী সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন

পাখি প্রেমিক সোসাইটির স্বেচ্ছাসেবী শাহ আলম হৃদয় বলেন, ওই এলাকায় নিয়মিত বন্যপ্রাণী ও পাখি শিকার হচ্ছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা না থাকায় শিকার বন্ধ হচ্ছে না। হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আমাদের অভিযোগগুলার তদন্ত ও ব্যবস্থা নেওয়া দাবি জানাই।

হবিগঞ্জ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সিমু বলেন, আমরা নিয়মিত আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম আজাদ (ডিএফও) বলেন, চা বাগানে বন্যপ্রাণী শিকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ অঞ্চলের জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
আরও পড়ুন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’